সেনবাগ: র্র্যালী ও আলোচনা সভার মধ্যে দিয়ে নোয়াখালীর সেনবাগে জাতীয় মৎস্য সপ্তাহ উদ্ধাধন করা হয়েছে।
বুধবার বিকেলে উপজেলা চত্বর থেকে একটি র্যালী পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদের সভা কক্ষে উপজেলা নির্বাহী কর্তকর্তা উদয়ন দেওয়ানের সভাপতিত্বে আলোচনা সভা করে।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন। অন্যদের মধ্যে ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম, সমবায় কর্মকর্তা সোহবার হোসেন, মৎস্য কর্মকর্তা বেলায়াতে হোসেন, সাংবাদিক এম আউয়াল উপজেলা মুক্তিযোদ্বা কমান্ডার আবুল ওহাব, উপজেলা আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি এম দলিলুর রহমান,কেশারপাড়া ইউপির চেয়ারম্যান আবদুল হক, উপজেলা আওয়ামীলীগ নেতা গোলাম কবির প্রমুখ।
সেনবাগ প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/১০জুলাই ১৪
Tags:
নিউজ দেশের খবর