যে কোনো সংগঠনকে বিচারের আওতায় আনার জন্য সরকার যুদ্ধাপরাধ আইনের বিশেষ সংশোধনী আনতে যাচ্ছে। এর ফলে ১৯৭১ সালে যুদ্ধাপরাধের অভিযোগে রাজনৈতিক সংগঠন হিসাবে জামায়াতে ইসলামিকে বিচারের আওতায় আনা যাবে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল অ্যাক্ট-১৯৭৩ এর সংশোধন করে একটি খসড়া প্রস্তাব তৈরি করেছে আইন মন্ত্রণালয়। এ খসরা প্রস্তাব শীঘ্রই মন্ত্রীসভার কাছে পাঠানো হবে।
আইসিটি অ্যাক্টে পরিস্কার নির্দেশনা না থাকায় মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের জন্য জামাতকে বিচারের আওতায় আনার ক্ষেত্রে বাধার মুখোমুখি হতে হচ্ছিল।
এই খসড়া আইন অনুযায়ী যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল যে কোনো সংগঠনকে নিষিদ্ধ ও এর কাজকর্ম বাতিল করার ক্ষমতা রাখবে। নাম প্রকাশ্যে অনিচ্ছুক এক সূত্রে এসব তথ্য জানা যায়।
জামাতকে যদি বিচারের আওতায় আনা হয় তাহলে জামাত হবে দ্বিতীয় দল যারা যুদ্ধাপরাধের দায়ে নিষিদ্ধ হয়েছে।
দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ঐতিহাসিক ন্যুরেমবার্গ ট্রায়ালে সাতটি নাৎসী সংগঠনকে নিষিদ্ধ করা হয়েছিল।
এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/৭ জুলাই ১৪