অর্থমন্ত্রীর বিরুদ্ধে যুবলীগের ঝাড়ু মিছিল

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বিরুদ্ধে নিজ শহর সিলেটে ঝাড়ু মিছিল করেছে মহানগর যুবলীগের একাংশ। সোমবার বিকেল সাড়ে ৩টার দিকে নগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি চৌহাট্টায় গিয়ে শেষ হয়। মিছিলে নেতৃত্ব দেন যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে।

জানা যায়, গতকাল রোববার বিকেলে যুবলীগের সভাপতি ওমর ফারুক চৌধুরী ও সাধারণ সম্পাদক হারুনুর রশীদ অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কার্যালয়ে যান। সে সময় তারা সিলেট মহানগর যুবলীগের ৬১ সদস্যের আহ্বায়ক কমিটি জমা দেন। পরে সেখান থেকে কমিটি ঘোষণা করা হয়। কিন্তু ওই কমিটিতে বর্তমান ভারপ্রাপ্ত সভাপতি সুদীপ দে স্থান পাননি। তাই অর্থমন্ত্রীর বিরুদ্ধে সিলেটে ঝাড়ু মিছিল করেছে সুদীব অনুসারীরা।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তারা আওয়ামী লীগের আহমদ আল কবিরকে সিলেটে থেকে অবাঞ্চিত ঘোষণা করেছেন।

এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/৭ জুলাই ১৪

Post a Comment

Previous Post Next Post