নোয়াখালীর সেনবাগে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত

বিশ্ব জনসংখ্যা দিবসের শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা ছালেহা বেগম প্রধান অতিথির কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন।

নোয়াখালী প্রতিনিধি : র্র্যালি ও আলোচনা সভার মধ্যে দিয়ে শুক্রবার নোয়াখালীর সেনবাগে পালিত হচ্ছে বিশ্ব জনসংখ্যা দিবস।

উপজেলার পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে র্র্যালি বের হয়। সেনবাগ সরকারি হাসপাতাল থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদের সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু কাউছারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহীন আক্তার কানন। এ ছাড়া পরিবার পরিকল্পনা পরিদর্শক ইয়াছিন, কেশারপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল হক, মাহফুজা হাসনাত, সহকারী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মুুন্সি ওহিদুজ্জামানসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। এ ছাড়া অনুষ্ঠানে শ্রেষ্ঠ পরিবার কল্যাণ পরিদর্শিকা, কর্মকর্তা কর্মচারীকে পুরষ্কার দেওয়া হয়।

নিজস্ব প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/১১জুলাই

Post a Comment

Previous Post Next Post