সেনবাগে জামায়াত নেতার রিমান্ড বাতিল, জামিন নামঞ্জুর

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জামায়াত নেতা দীন মুহাম্মাদ শিবিরের সাবেক জেলা সাহিত্য সম্পাদক, বর্তমান সেনবাগের ৪নং কাদরা ইউনিয়ন জামায়াত সেক্রেটারিকে সহ আরো দুই শিবির কর্মীকে গত ২৩ জুন ২০১৪ রাতে সম্পূর্ণ অন্যায় ভাবে গ্রেপ্তার করা হয়।

থানার এক পুলিশ কর্মকর্তা নাম প্রকাশে অনেচ্ছুক, সূত্রে জানা গেছে তাদেরকে গ্রেপ্তারের পর কোর্টে নেয়ার পরিবর্তে থানায় রেখে চোখ বেঁধে মাথায়, কোমরে, শারিরীক নির্যাতন করা হয়। এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের কাবিলপুর গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও গুলি বর্ষণ এবং নাশকতার অভিযোগে গ্রেফতার দেখানো হয়।

উল্লেখ্য, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের কাবিলপুর গ্রামের বাড়িতে হামলার প্রস্তুতির সময় ছাত্রলীগের তিন নেতাকর্মীকে ১৪/১২/২০১৩ শনিবার রাতে গ্রেফতার করেছিল পুলিশ এবং তাদের জামিনও হয়েছে।  যাহা ১৬/১২/২০১৩ তারিখ দৈনিক আমারদেশ পত্রিকায় প্রকাশ করেছে। গ্রেফতারকৃতরা হচ্ছে মো. জাহিদ হাসান বাবু (২০), রাসেল বাবু (১৮) ও ওমর ফারুক (১৮)।

অথচ, গত কাল ৩ জুলাই ২০১৪ বৃহস্পতিবার নোয়াখালী কোডে জামায়াত নেতা দ্বীন মোহাম্মদকে হাজির করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারক বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিমের কাবিলপুর গ্রামের বাড়িতে পেট্রোল বোমা হামলা ও গুলি বর্ষণ এবং নাশকতার অভিযোগ দেখিয়ে সরকার পক্ষ ৭দিনের রিমান্ড আবেদন করে।

কিন্তু আদালত আসামি পক্ষের সকল প্রকার তথ্যপ্রমানদি দেখে এই মর্মে উপনিত হয়েছে যে, এই মামলাটি গত ১৪/১২/২০১৩ শনিবার করা হয়েছিল, এবং আসামিরাও জামিন আছে, অতএব এই মিথ্যে মামলায় জামায়াত নেতা দ্বীন মোহাম্মদের রিমান্ড বাতিল করে জামিন নামঞ্জুর করে আদালতে পাঠায়।

সম্পাদনায়/এম/এ/আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/৪জুলাই ২০১৪

Post a Comment

Previous Post Next Post