ফেনীতে শহরের এসএসকে রোডস্থ চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভুল চিকিৎসায় এক নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতাল ভাংচুর করেছে তার স্বজনরা। বুধবার বিকাল সাড়ে ৩ টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে ডাক্তার, নার্সসহ হাসপাতাল কর্তৃপক্ষ গা ডাকা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রমতে, বুধবার সকাল সাড়ে ১১টার দিকে দাগনভূঞা উপজেলার সিন্দুরপুর ইউনিয়নের উত্তর কৌসল্যা গ্রামের প্রবাসী জাহাঙ্গীর আলমের অন্তসত্বা স্ত্রী খলেদা আক্তার বিউটিকে শহরের চিশতিয়া মা ও শিশু জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালে অভিজ্ঞ কোন ডাক্তার না থাকলেও লোভী কর্তৃপক্ষ অনভিজ্ঞ নার্স কর্তৃক রোগীর চিকিৎসা করালে বিকাল সাড়ে ৩টার দিকে ওই নবজাতকের মৃত্যু হয়। ঘটনার পর থেকে হাসপাতালের পরিচালক ও নার্সরা পালিয়ে যায়। খবর পেয়ে ওই নবজাতকের স্বজনরা হাসপাতালে ব্যাপক ভাংচুর চালায়। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে।
হাসপাতালের পরিচালক মোহাম্মদ সোহাগ বিষয়টি সম্পর্কে অবগত নয় উল্লেখ করে জানান, ওই সময় যারা ডিউটিতে ছিলো তারা এখন কেউ নেই।
সম্পাদনা: দৈনিক সেনবাগের কণ্ঠ ডেস্ক/এম/এ/ আর/৩ জুলাই ২০১