দস্যুরাষ্ট্র ইসরাইল বিশ্ব জনমতের তোয়াক্কাই করছে না: জামায়াত

ফিলিস্তিনের গাজায় ইসরাইলের নৃশংস হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, ইসরাইলের বর্বরোচিত হামলায় গাজায় লাশের পর লাশ পড়ছে। সেখানে গণহত্যা চলছে। নারী-পুরুষ, বৃদ্ধ-বৃদ্ধা, শিশু-কিশোরের রক্তে ভেসে যাচ্ছে গাজা উপত্যকা। ইসরাইলের বিমানবাহিনী হামলা চালিয়ে মাটির সাথে মিশিয়ে দিচ্ছে ফিলিস্তিনিদের ঘরবাড়ি। নারী-পুরুষ, শিশু-কিশোর মিলে নিহতদের সংখ্যা ইতোমধ্যেই এক’শ ছাড়িয়ে গেছে। শত শত লোক আহত হচ্ছে। নিহত এবং আহতরা বেসামরিক লোক। ইসরাইল স্থল পথেও আক্রমণের পরিকল্পনা গ্রহণ করেছে। ফলে সেখানে মানবিক বিপর্যয় দেখা দেয়ার আশঙ্কা রয়েছে।

বিশ্ব জনমত উপেক্ষা করে ইসরাইল গাজা উপত্যকায় হামলা চালাচ্ছে। বাংলাদেশসহ সারা বিশ্বের মানুষ ইসরাইলি বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদে সোচ্চার হলেও ইসরাইল হামলা বন্ধ করছে না। দস্যুরাষ্ট্র ইসরাইল বিশ্ব জনমতের কোনো তোয়াক্কাই করছে না।”

জামায়াত নেতা গাজায় ইসরাইলী নৃশংস হামলা ও গণহত্যা বন্ধ করার ব্যাপারে কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে জাতিসংঘসহ সকল আন্তর্জাতিক সংস্থা এবং শান্তিকামী রাষ্ট্রের প্রতি আহ্বান জানান।

রোববার বিক্ষোভ
ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের নৃশংস হামলা ও গণহত্যার প্রতিবাদে রবিবার সারাদেশে বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করেছেন জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা: শফিকুর রহমান।

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরাইলের বর্বরোচিত হামলা ও গণহত্যার নিন্দা এবং প্রতিবাদে শান্তিকামী বিশ্ববাসী সোচ্চার হয়েছে। মানবতার শত্রু ইসরাইল ফিলিস্তিনে গণহত্যা চালিয়ে মানবতাকেই ধ্বংস করছে। ইসরাইল জাতিসংঘ সনদে বর্ণিত আন্তর্জাতিক মানবাধিকার লংঘন করে গাজা উপত্যকায় গণহত্যা চালাচ্ছে।। গাজায় হামলা ও গণহত্যার প্রতিবাদে বাংলাদেশ জামায়াতে ইসলামীর পক্ষ থেকে রোববার সারা দেশে শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের কর্মসূচি ঘোষণা করছি।” প্রেস বিজ্ঞপ্তি।

Post a Comment

Previous Post Next Post