প্রেমে ব্যার্থ হয়ে রাবি ছাত্রীকে প্রকাশ্যে পেটালো ছাত্রলীগ নেতা

শেখ হাসিনা জাতিকে শিক্ষিত করে গড়ে তোলার কথা বলেন -- এবার আপনার মুখ থাকলো কোথায়?? একের পর এক শিক্ষাপ্রতিষ্ঠানে সন্ত্রাসী কর্মকান্ডের পরেও এখনো ছাত্রলীগ রাজনীতি করে কিভাবে ??

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রেমঘটিত দ্বন্দ্বের জের ধরে এক ছাত্রীকে মারধরের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সহ-সভাপতি ওবায়দুল কায়েসের বিরুদ্ধে । সোমবার বিকেল ৪টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে এ ঘটনা ঘটে বলে জানা গেছে । ভুক্তভোগী ওই ছাত্রী বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।

সূত্র জানায়, ইংরেজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ছাত্রলীগ কায়েসের সাথে ওই ছাত্রীর প্রেমের সম্পর্ক ছিলো। ব্যক্তিগত দ্বন্দ্বের জের ধরে ওই ছাত্রী কিছুদিন আগে কায়েসের সাথে সম্পর্ক ছিন্ন করে। কিন্তু কায়েস সম্পর্ক রাখার জন্য তাকে বার বার জোর করে আসছিলো।

এরই জের ধরে গতকাল বিকেল সাড়ে ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের ডিনস কমপ্লেক্সের সামনে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কায়েস ওই ছাত্রীকে শারীরিকভাবে লাঞ্ছিত ও মারপিট শুরু করে। এসময় ওই ছাত্রী মাটিয়ে লুটিয়ে পড়ে। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা তাকে উদ্ধার করেন।
পরে ওই ছাত্রী বিভাগের সভাপতি এবং বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ করেছে।

তবে অভিযোগ অস্বীকার করে ছাত্রলীগ নেতা ওবায়দুল কায়েস বলেন, এ ধরনের কোন ঘটনা ঘটেনি। সব অভিযোগ মিথ্যা ও বানোয়াট। রাবি ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান রানা বলেন, এ বিষয়ে আমি কিছুই জানিনা। খোঁজ নিয়ে দেখছি।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক তারিকুল হাসান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এব্যাপারে লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দোষীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/৭ জুলাই ১৪

Post a Comment

Previous Post Next Post