ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক ইয়াসিন আরাফাত বলেছেন, ইসলামবিরোধী আওয়ামী সরকার আলেম-ওলামাদের উপর বর্বর গণহত্যা চালিয়েছে। মাওলানা মতিউর রহমান নিজামী, আল্লামা দেলাওয়ার হোসেন সাঈদীসহ হাজার ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দকে হত্যার ষড়যন্ত্র করছে। এখনো দেশের বিভিন্ন স্থানে আলেম-ওলামাদের রক্ত ঝরাচ্ছে অবৈধ আওয়ামী সরকার। এ অবস্থায় মাদরাসা ছাত্ররা বসে থাকতে পারে না। আলেম-ওলামাদের রক্তের ঋণ শোধ করতে মাদরাসা ছাত্রদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
গতকাল সোমবার ছাত্রশিবির মাদরাসা-ই-আলীয়া শাখার সাবেক ও বর্তমান ছাত্রদের নিয়ে আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শাখা সভাপতি রেদুয়ানুল উল্লাহ’র সভাপতিত্বে ও সেক্রেটারি আবুল হাসেমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন ঢাকা মহানগরী পূর্বের সভাপতি রেজাউল হক রিয়াজ। আরো উপস্থিত ছিলেন মহানগরী সাহিত্য সম্পাদক গোলাম কিবরিয়া, প্রচার সম্পাদক আবদুল কাদের, এইচআরডি সম্পাদক ইমাম হোসেন, শিক্ষা সম্পাদক বাহারুল ইসলামসহ শাখার সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।
তিনি বলেন, দেশ ও ইসলাম রক্ষার আন্দোলনে মাদরাসার ছাত্ররা বার বার সর্বোচ্চ ত্যাগের নজির স্থাপন করেছে। জীবন দিয়ে বাতিল শক্তির প্রতিরোধ করে যাচ্ছে। কিন্তু বাতিলের ষড়যন্ত্র শেষ হয়ে যায়নি। নাস্তিক্যবাদী আওয়ামী সরকার আলেম ওলামাদের উপর গণহত্যা চালিয়ে ইতিহাসের কালো অধ্যায় রচনা করেছে। ইসলাম রক্ষায় আলেম সমাজ বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে আমাদের ঋণি করেছেন। সুতরাং বসে থাকার সুযোগ নেই। আলেম ওলামাদের রক্তের বদলা আমরা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠার মাধ্যমে গ্রহণ করব ইনশাআল্লাহ। আর এজন্য মাদরাসা ছাত্রদের দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে।
নিজস্ব প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/৮জুলাই ১৪