" আমি দেলাওয়ার হোসাইন সাঈদী,
৫৬ হাজার বর্গমাইলের এই বাংলাদেশের প্রতিটি জেলা উপজেলার সকল জনগণের কাছে অতি পরিচিত দেলাওয়ার হোসাইন সাঈদী । এই মামলায় আমার নাম বিকৃতি করে তদন্ত কর্মকর্তা কখনো দেলোয়ার শিকদার, বর্তমানে সাঈদী, কখনো দেলু ওরফে দেইল্লা ও দেউল্লা বলে আখ্যায়িত করেছে ।
আমার বিরুদ্ধে চুরি, ডাকাতি, জেনা ব্যাভিচারের অভিযোগ এনেছে এসপি হান্নান। স্থানীয় এম্পির সাথে বসে আমার বিরুদ্ধে মিথ্যা সাক্ষী সাবুদ তৈরি করেছে । রোজ কিয়ামতের ভয় আছে, পরকালে বিশ্বাস আছে এমন কোন মুসলমান কোন মানুষের বিরুদ্ধে এ ধরনের মিথ্যা অভিযোগ আনতে পারে না ।
আমার বিরুদ্ধে যে ২০টি অভিযোগ আনা হয়েছে তার একটির এক বর্ণও যদি সত্য হয় তাহলে আমি যেন ঈমান নিয়ে মরতে না পারি। রোজ কেয়ামতের দিন যেন রাসুল (সাঃ) এর শাফায়েত আমি না পাই ।
আর যদি আমার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা হয় এবং যারা এ মিথ্যা অভিযোগ এনেছে তারা যদি তাওবা না করে তাওবা যদি তাদের নসীবে না হয়, তাহলে গত চারটি বছর আমি ও আমার পরিবার এবং আমার ভক্ত অনুরক্তবৃন্দ যে কস্ট এবং যন্ত্রণা ভোগ করেছে, আমার চোখের যে পানি ঝরেছে, আমার সন্তানদের চোখের
যে পানি ঝরেছে তার প্রতিটি ফোটা যেন অভিশাপের বহ্নিশিখা হয়ে আমার আমাদের থেকে শত গুন যন্ত্রণা ভোগের আগে, কস্টভোগের আগে আল্লাহ যেন তাদের মৃত্যু না দেন ।
মিথ্যাবাদিদের ওপর আল্লাহর অভিশাপ অযুত ধারায় বর্ষিত হোক। আর জাহান্নাম যেন হয় তাদের স্থায়ী ঠিকানা । আমার প্রতি যদি জুলুম করা হয় তাহলে এ বিচারের দুইটি পর্ব হবে । আজ এখানে একটি পর্ব শেষ হবে । আর রোজ কিয়ামতের দিন মহান আল্লাহর
দরবারে আরেকটি বিচার বসবে ।
সেদিন রাজাধিরাজ সকল সম্রাটের সম্রাট, সকল বিচারকের বিচারপতি, আসমান ও জমিনের মালিক মহান আল্লাহ তায়ালা হবেন বিচারপতি।
যদি রাজনৈতিক প্রতিহিংসা পরায়ন হয়ে আমার প্রতি জুলুম করা হয় তাহলে আমার প্রতি যারা মিথ্যাচারের আশ্রয় নিয়েছেন, আজ এখানে যারা আছেন তারা হবেন আসামি আর আমি হবো বাদী ।
আপনাদের তিনজনের প্রতি আমি আশা রেখে বলছি, আল্লাহ তায়ালা আপনাদের ন্যায় বিচারের তাওফিক দান করুন ।
প্রতিবেদক/এম/এ/আর/সেনবাগ