ফুটবলের দেশে চলমান ফুটবল বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা ব্রাজিলের পোস্টারবয় খ্যাত নেইমার। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে দুই গোল উদযাপন করার পর সোমবার রাতে ক্যামেরুনের বিপক্ষে প্রথমার্ধেই জোড়া গোল উদযাপন করেন তিনি।
এর মধ্য দিয়ে এবারের বিশ্বকাপের ৩ গোলদাতা নেদারল্যান্ডসের অ্যারিয়েন রোবেন, রবিন ফন পার্সি, জার্মানির থমাস মুলার, ফ্রান্সের করিম বেনজেমাদের পেছনে ফেলে সর্বোচ্চ ৪ গোলদাতার আসনে বসলেন তিনি।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম
Tags:
নিউজ খেলাধুলা