ফুটবল জাদুকর গোল করেছেন এবং বিশ্বকাপে নিজস্ব প্রথম ম্যাচে ২-১ গোলে জিতেছে আর্জেন্টিনা।
আর্জেন্টিনা দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন, সেইসাথে দলে আছে লিওনেল মেসির মতো মহাতারকা। আর বসনিয়া-হার্জেগোভিনা এবারই প্রথম ফুটবলের সর্বোচ্চ আসরে খেলতে নেমেছে। তাই বলে হারার আগে হার মানতে রাজি নয় বসনিয়া। তাই পাল্টা আক্রমণও চালিয়েছে।
দুই গোলে পিছিয়ে যাওয়ার পরও তারা আক্রমণ চালিয়েছে। আর তা থেকে তারা একটি গোল পরিশোধ করে। খেলার ৮৪ মিনিটে ইবেসেভিচ সঙ্ঘবদ্ধ আক্রমণ থেকে গোলটি করেন।
এর আগে লিওনেল মেসির গোলে ব্যবধান বাড়ায় আর্জেন্টিনা। বিশ্বকাপে আজ বসনিয়ার বিরুদ্ধে নিজস্ব প্রথম ম্যাচে দ্বিতীয়ার্ধে ৬৫ মিনিটে গোল করেন বর্তমান সময়ের ফুটবল সেনসেশন মেসি। ফলে আর্জেন্টিনা এগিয়ে যায় ২-০ গোলে।
প্রথম গোলটি হয়েছিল আত্মঘাতী। খেলার তৃতীয় মিনিটে কোলাসিনাচের পায়ে লেগে বলটি জালে জড়িয়ে যায়।
উৎসঃ নয়াদিগন্ত