ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী সৌদি আরবে অবস্থান করছেন।
রোববার বিকাল ৫টায় সৌদি এয়ারলাইনসের একটি ফ্লাইটে জেদ্দার উদ্দেশ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন এবং রাতে তিনি সৌদি আরব পৌঁছান।
জানা যায়, পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে নিজাম উদ্দিন হাজারী সৌদি আরব এসেছেন। কানেকটিং ফ্লাইটে তিনি জেদ্দা থেকে মদিনা গমন করবেন। মদিনায় অবস্থানকালে তিনি পবিত্র ওমরাহ পালন করবেন এবং হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।
ফেনীর সোনাগাজী উপজেলা চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা একরাম হত্যাকাণ্ডে নিজাম উদ্দিন হাজারী জড়িত বলে সাবেক সংসদ সদস্য জয়নাল হাজারী বার বার অভিযোগ করে আসছেন।
উৎসঃ রাইজিংবিডি
Tags:
জাতীয় নিউজ