বিশ্বকাপ ফুটবলকে কেন্দ্র করে সবাই নেমে পড়েছে যার যার উদ্দেশ্যে। ব্রাজিলে ইসলামের দাওয়াতের লক্ষ্যেও নেমেছেন একটি দল। এই দলটি সারাবিশ্ব থেকে হাজির হওয়া ফুটবলভক্ত থেকে শুরু করে খেলোয়াড়দের ইসলামের দাওয়াত দিচ্ছেন। এই দলটি হাজির হয়েছিলে ফুটবল কিংবদন্তী পেলের কাছেও।
বিশ্ব দাওয়াত দিবসকে কেন্দ্র করে ফুটবলার পেলে ইসলামের দাওয়াতপত্র তুলে দেন এক দাওয়াতযোদ্ধা। আর ইশ্বরভীরু পেলে হাসিমুখে সেই দাওয়াত পত্র গ্রহণ করেছেন। আর সেই ছবিকে বিশ্ব দাওয়াত দিবসের প্রচারের কাজে লাগাচ্ছেন দিবসটির আয়োজকরা।
ব্রাজিল বিশ্বকাপে সারা বিশ্ব যখন ফুটবল খেলা নিয়ে মগ্ন, তখন বিশ্ববাসীকে ইসলামের দাওয়াত দিতে ব্যস্ত ওআইসির সংগঠন দ্যা ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ অ্যাকাডেমি(আইইআরএ)। ব্রাজিল বিশ্বকাপে সংগঠনটি নিজেদের দাওয়াতের ব্যাপক প্রচারণা চালাচ্ছে। আর দাওয়াতপত্র হাতে পেলের ছবি দাওয়াত দিবসের প্রচারে কাজে লাগাচ্ছে নতুন উদ্যমে। ব্রাজিল বিশ্বকাপ দেখতে যাওয়া দর্শকদের পাশাপাশি সারাবিশ্বে দাওয়াতের বাণী পৌঁছাতে পেলের ছবিটি ফেসবুকে নিজেদের পেজে শেয়ার দিয়েছে সংগঠনটি।
উল্লেখ্য, সারা বিশ্বকে ইসলামের দাওয়াত দেওয়ার পরিকল্পনা হাতে নিয়েছে ওআইসির দ্যা ইসলামিক এডুকেশন এন্ড রিসার্চ অ্যাকাডেমি(আইইআরএ)। ইসলামের সত্য ও বাস্তবিক বার্তা সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরতে ৫ জুলাই ছয়টি মহাদেশে একযোগে আয়োজিত হবে বিশ্ব দাওয়াত দিবস। বিশ্ব দাওয়াত দিবস উপলক্ষে মানুষকে ইসলামের দাওয়াত দেওয়ার পাশাপাশি দাওয়াতের প্রশিক্ষণও দেওয়া হবে। আর দাওয়াতের বাণী প্রচারের সবচেয়ে বড় মাধ্যম হিসেবে ব্রাজিল বিশ্বকাপকে বেছে নিয়েছে আয়োজকরা।