দাগনভূঁঞায় র্র্যাব কর্মকর্তার ঘরে দূর্ধর্ষ ডাকাতি:২০ লক্ষ টাকার মালামাল লুট

দাগনভূঞার উত্তর আলীপুর গ্রামে আলী আজ্জম সারেং বাড়ীর আবুল খায়েরের ঘরে গত সোমবার রাত আড়াইটার দিকে দূর্ধর্ষ ডাকাতি সংঘঠিত হওয়ার খবর পাওয়া গেছে। সংঘবদ্ধ ডাকাত দল ঘরের গেটের তালা ভেঙ্গে ভিতরে ঢুকে অস্ত্রের মুখে সবাইকে জিম্মি করে ডাকাতির কাজ চালায়।

পরিবারের কর্তা জানান, রাত আড়াইটার দিকে ডাকাতরা ঘরে প্রবেশ করে। কিছু বুঝে উঠার আগে সবাইকে বেঁধে ফেলে। কিছু বলতে চাইলে সামান্য আঘাত করে। এ সময় তারা ঘরের কর্তা উত্তর আলীপুর স্কুল এন্ড কলেজের প্রভাষক ও আবুল খায়েরের ৪র্থ ছেলে র‌্যাব কর্মকর্তা জাফর উল্লার স্ত্রীর ৯ ভরি ও বড় মেয়ের ১০ অন্যদের সহ ৪০ ভরি স্বর্ণ, ১২ মোবাইল সেট ও নগদ ১ লক্ষ টাকা নিয়ে যায়।

র‌্যাব কর্মকর্তা জাফর উল্লাহ জানান, ডাকাতির খবর পেয়ে বাড়ীতে এসেছি। ডাকাতদের মুখোশ থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। এএসআই হেলাল উদ্দিন ডাকাতির বিষয়টি নিশ্চিত করেছেন।

অপর দিকে মমারিজপুর গ্রামে নুর ইসলাম মেম্বার বাড়ীর সৌদি আরব প্রবাসী মোঃ ফারুকের ঘরে চুরি সংঘঠিত হয় । চোররা ফারুকের ৫ ভরি স্বর্ণ ৩ টি মোবাইল সেট ও নগদ ২০ হাজার টাকা নিয়ে যায়।

উৎসঃ প্রথম ফেনী

Post a Comment

Previous Post Next Post