ফেন্সিডিল ও ইয়াবাসহ ছাত্রলীগ সাধারন সম্পাদক গ্রেফতার

সাতক্ষীরা কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈনূল ইসলাম ও তার বন্ধু অলিউর রহমানকে ফেন্সিডিল ও ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি মাইক্রেবাসও আটক করে।

মঙ্গলবার রাত ৮ টার দিকে খুলনার-সাতক্ষীরা রোডের জিারো পয়েন্টে এসআই আলমগীর ঢাকা মেট্রো-গ ১৫-৪৪৫৬ নম্বর একটি সাদা রঙের মাইক্রোবাস তল্লাশি করে দু’বোতল ফেন্সিডিল ও ইয়াবা ট্যাবলেডসহ কালিগঞ্জের বসন্তপুর গ্রামের আব্দুল নূর বিশ্বাসের পুত্র এবং উপজেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক মঈনূল ইসলাম এবং তার বন্ধু ছাত্রলীগ কর্মী ওলিউর রহমানকে গ্রেফতার করে।

হরিনটানা থানার ওসি আক্তার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, সাতক্ষীরা সীমান্ত থেকে মাদকের চালান আসছে এমন সংবাদের ভিত্তিতে চেকপোষ্ট বসানো হয়। এতে ইয়াবা ফেন্সিডিলসহ দুইজনকে আটক করা হয়।

নিউজ ইভেন্ট ২৪ ডটকম

Post a Comment

Previous Post Next Post