বাংলাদেশকে একদিন এশিয়ার নেতৃত্ব দিতে হবে : মাসুদ সাঈদী ||

বাংলাদেশই একদিন এশিয়ার নেতৃত্ব দেবে। বর্তমান বিশ্বে জ্ঞানের যুদ্ধ চলছে। বিশ্বায়নের এ যুগে জ্ঞানের যুদ্ধে যারা অধিক অগ্রগামী তারাই বিশ্বের নেতৃত্ব দিচ্ছে। সুতরাং আমাদের বাংলাদেশকেও এশিয়ার নেতৃত্ব দিতে হলে তোমরা যারা কৃতী ছাত্রছাত্রী আছ তোমাদের আরো বেশি অগ্রগামী হতে হবে, জ্ঞানের যুদ্ধে জয়ী হতে হবে।

গত বৃহস্পতিবার বিকেলে সাঈদখালী মদিনাতুল উলুম দাখিল মাদরাসা ময়দানে কিশোরকণ্ঠ পাঠক ফোরাম আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা সভায় জিয়ানগর উপজেলা পরিষদ চেয়ারম্যান মাসুদ সাঈদী এ কথা বলেন।

মাসুদ সাঈদী আরো বলেন, শুধু পাঠ্যপুস্তক নিয়ে লেখাপড়া করলে চলবে না। নিজেদের ধর্মীয় জ্ঞানেও সমৃদ্ধ করতে হবে। নীতি-নৈতিকতাবিহীন জ্ঞান বা পড়াশোনা দিয়ে নিজের ব্যক্তি জীবনে হয়তো সাফল্য হতে পারে কিন্তু আখিরাতে সম্ভব নয়। সুতারাং নিজের জ্ঞানকে ধর্মীয় জ্ঞানে সমৃদ্ধ করতে হবে।

এ ছাড়া বক্তৃতা করেন জিয়ানগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফায়জুল কবির তালুকদার, প্রেস ক্লাব সভাপতি এম আহসানুল ছগির ও মাদরাসা সুপার মাওলানা ওয়াহিদুজ্জামান খান। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

২০১৪ সালের জেএসসি, জেডিসি এবং ২০১৫ সালের এসএসসি, দাখিল ও সমমানের পরীক্ষায় এ প্লাস ও এ গ্রেডপ্রাপ্ত শিক্ষার্থী এবং পঞ্চম ও অষ্টম শ্রেণীতে বৃত্তিপ্রাপ্তদের এ সংবর্ধনা দেয়া হয়। এ সময় উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৪৫৫ জন শিক্ষার্থীর হাতে তিনি ক্রেস্ট তুলে দেন।

http://m.dailynayadiganta.com/detail/news/40621

Post a Comment

Previous Post Next Post