আমি বেঁচে থাকবো আমার ১৬ কোটি সন্তানদের মাঝে : খালেদা জিয়া ||

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার কাছে সন্তানের চেয়ে দেশ বড়। এ মন্তব্য তারেক রহমানের স্ত্রী ডা. জোবায়াদা রহমানের। সম্প্রতি তিনি তার ফেসবুক পেইজে এক স্ট্যাটাসে এ কথা জানিয়েছেন।

তিনি তার স্টাটাসে লেখেন, মায়ের কাছে সন্তানের চেয়ে দেশ বড়। এখানে খালেদা জিয়াকে তিনি মা আর তার দুই সন্তানকে ইঙ্গিত করেছেন। ২৪ জানুয়ারি খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকো মারা যাওয়ার পর জোবায়দা রহমান এ স্ট্যাটাসটি পোস্ট করেন।

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, মায়ের কাছে জানতে চাওয়া হয়েছিল সন্তান (তারেক ও কোকো) নাকি দেশ ? এর উত্তরে মা বলেছিলেন, দেশ। এরপর মায়ের দুই ছেলেকে অমানুষিক নির্যাতন করা হয়। এ ঘটনায় খালেদা জিয়া কেঁদেঁছেন এবং তার দুই ছেলেকে আল্লাহর কাছে সঁপে দিয়েছেন।

ডা. জোবায়দা রহমান ফেসবুকে আরো লিখেছেন, এক সন্তানের পায়ের হাড়গুলো ভেঙে দেয়া হলো আরেক সন্তানকে ইলেকট্রিক শক’এর সাহয্যে ব্রেন ড্যামেজ করে দেয়া হলো। এরপর আবার সেই মাকে জিজ্ঞেস করা হলো, আপনার কাছে সন্তান বড় নাকি দেশ?

জোবায়দা লেখেন, উনি কেঁদেছেন। চোখের পানি ফেলতে ফেলতেই বলেছেন, দেশ। এ দেশ আমার মা। এদেশ আমার স্বামী শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্ন। আমি আমার মায়ের কাছেই থাকবো। আমার স্বামীর স্বপ্নের দেশেই থাকবো।

খালেদার কথা উল্লেখ করে তার স্টাটাসে তিনি আরো লেখেন, আমি আমার দুই সন্তানকে আমি আল্লাহর কাছে সপে দিয়েছি। আমি বেঁচে থাকবো আমার ১৬ কোটি সন্তানদের মাঝে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৯ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post