অবৈধ সরকার ভারসাম্যহী হয়ে পড়েছে: ছাত্র শিবির ||

টানা অবরোধের ২৪তম দিন ও দেশের বিভিন্ন স্থানে হরতাল সফল করতে রাজধানীসহ সারাদেশে মিছিল, সড়ক অবরোধ ও সমাবেশ করেছে ছাত্রশিবির। কর্মসূচি পালনকালে পুলিশ হামলা চালিয়ে ১৫জন নেতাকর্মীকে আহত করেছে। গ্রেফতার করেছে ৪৭ জন নেতাকর্মীকে।

অবরোধ ও হরতাল কর্মসূচি পালন কালে শিবির নেতৃবৃন্দ বলেন, গণপ্রতিরোধে অবৈধ সরকারের অবস্থা যে শোচনীয় হয়ে পড়েছে তা তাদের দায়িত্বজ্ঞানহীন বক্তব্যেই প্রমাণ হয়েছে। প্রধানমন্ত্রী মুক্তিকামী জনতাকে হত্যা নির্যাতন করতে পুলিশকে সরাসরি নির্দেশ দিয়েছেন। একই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আন্দোলনকারীদের গুলি করার নির্দেশ দিয়েছেন। তাছাড়া প্রতিদিনই আওয়ামী মন্ত্রী এমপিরা যা ইচ্ছা তা বলে যাচ্ছেন। এসব উস্কানী মূলক বক্তব্য ও নির্দেশ কোন দায়িত্বশীল অবস্থান থেকে আসতে পারে বলে সচেতন জনগণ মনে করেনা। বরং তা সন্ত্রাসীবাদী বক্তব্যেরই প্রতিফলন। এমন কান্ডজ্ঞানহীন বক্তব্যে প্রমাণ হয় গণআন্দোলনে অবৈধ সরকার ভারসাম্যহীন হয়ে পড়েছে। আমরা হুশিয়ার করে বলতে চাই, আপনাদের এসব দায়িত্বজ্ঞানহীন হুমকি ধামকি দেশ ও ইসলাম প্রিয় ছাত্রজনতা পরোয়া করেনা। হত্যা নির্যাতন চালিয়ে অবৈধ সরকারের শেষ রক্ষা হবেনা।

ঢাকা মহানগরী পূর্ব

হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পূর্ব শাখা। সকাল ১০টায় শাখা সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলামের নেতৃত্বে একটি মিছিল সবুজবাগ এলাকা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।

ঢাকা মহানগরী উত্তর

হরতালের সমর্থনে রাজধানীর বাড্ডা ও তেজগাঁও এলাকায় মিছিল ও অবরোধ করেছে ছাত্রশিবির ঢাকা মহানগরী উত্তর। সকাল সাড়ে ৮টায় মহানগরী সাংগঠনিক সম্পাদকের নেতৃত্বে বাড্ডার নতুন বাজারে মিছিল ও অবরোধ করেছে শিবির ঢাকা মহানগরী উত্তর। একই সময়ে মহানগরী কলেজ সম্পাদকের নেতৃত্বে তেজগাঁও বিজয় স্মরনী এলাকায় হরতালের সমর্থনে মিছিল করে নেতাকর্মীরা।

ঢাকা মহানগরী দক্ষিণ

হরতালে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী দক্ষিণ শাখা। সকাল ১০টায় শাখা সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিনের নেতৃত্বে একটি মিছিল পোস্তগোলা থেকে শুরু হয়ে রাজপথ অবরোধ করে।

ঢাকা মহানগরী পশ্চিম

হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির ঢাকা মহানগরী পশ্চিম শাখা। সকাল ১১ টায় শাখা সেক্রেটারী তামিম হোসেনের নেতৃত্বে একটি মিছিল কলাবাগান এলাকায় শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।

কুমিল্লা মহানগরী

শিবির নেতা তুহিন ও সাকিবুল ইসলামকে হত্যার প্রতিবাদ এবং অবরোধ সফল করতে নগরীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির কুমিল্লা মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি শাহ আলমের নেতৃত্বে একটি মিছিল নগরীর শাসনগাছা থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রাজপথ অবরোধ করে।

সিলেট মহানগরী
হরতালের সমর্থনে মিছিল অবরোধ করে ছাত্রশিবির সিলেট মহানগরী শাখা। সকাল ১০টায় শাখা সভাপতি আব্দুর রাজ্জাকের নেতৃত্বে একটি মিছিল নগরীর আম্বরখান এলাকা থেকে শুরু হয়ে রাজপথ অবরোধ করে।

নারায়নগঞ্জ মহানগরী
হরতাল সফল করতে রাজধানীতে মিছিল অবরোধ করে ছাত্রশিবির নারায়নগঞ্জ মহানগরী শাখা। সকাল ৭টায় শাখা সভাপতি যোবায়ের হোসেনের নেতৃত্বে একটি মিছিল শুরু হয়ে মর্গান স্কুলের সামনে এসে রাজপথ অবরোধ করে।

ছাত্রশিবির রাজশাহী
চাঁপাইনবাবগঞ্জে শিবিরকর্মীকে র‌্যাব কর্তৃক অন্যায়ভাবে হত্যার প্রতিবাদে ডাকা ৪৮ ঘন্টা হরতালের ২য় দিনে ডাস পুকুর এলাকায় বিােভ মিছিল ও অবোরধ করে ছাত্রশিবির রাজশাহী মহানগরী। শাখা এতে নেতৃত্ব দেন শাখা সভাপতি আল আমিন।

চাঁপাইনবাবগঞ্জ শহর
হরতালের সমর্থনে ছাত্রশিবির চাঁপাইনবাবগঞ্জ শহর শাখায় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি শহর শাখা সভাপতি মোহাঃ গোলাম মোস্তফার নেতৃত্বে জেলা জামায়াত কার্যালয় বড় ইন্দারা মোড় থেকে শুরু হয়ে গাবতলা মোড়, কাব সুপার মার্কেট, নিউ মার্কেট,সরকারী কলেজ হয়ে বাতেন খাঁ মোড় দিয়ে নিমতলায় গিয়ে রাজপথ অবরোধ।

নওগাঁ জেলা
রাজশাহী বিভাগে শিবিরের ডাকা হরতালে বিক্ষোভ মিছিলন ও রাজপথ অবরোধ করে ছাত্রশিবির নওগাঁ জেলা। সকাল দশটায় স্থানীয় তাজের মোড় হতে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিন শেষে ট্রাক টার্মিনালে গিয়ে অবরোধ করে। এ সময় বক্তব্য রাখেন জেলা শিবির সেক্রেটারী মুহাম্মদ আব্দুর রহিম।

কুড়িগ্রাম জেলা
হরতালের সমর্থনে কুড়িগ্রাম জেলা শিবির পচার মোড়ে (ভোকেশনাল) শহর সভাপতি মোঃ আবু হেনা মাসুমের নেতৃত্বে মিছিল অবরোধ করে। মিছিলটি সকাল ৭:৩০ থেকে শুরু হয়ে ৮:০০ পর্যন্ত রাজপথ অবরোধ করে রাখে। বিজ্ঞপ্তি

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ২৯ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post