দেশবাসীর প্রতি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার খোলা চিঠি ||

বিসমিল্লাহির রাহমানির রাহিম।
আসসালামু আলাইকুম
প্রিয় দেশবাসী,
আমি খালেদা জিয়া বলছি। আমি বি.এন.পির, চেয়ারপার্সন ২০দলীয় জোটের প্রধান, তিনবারের নির্বাচিত প্রধানমন্ত্রী হিসেবে দেশের ৯০% জনগণের সমর্থন নিয়ে স্বৈরাচারী শেখ হাসিনার অবৈধ আওয়ামীলীগ সরকারের বিরুদ্ধে অসহযোগ আন্দোলনের ঘোষণা করছি ।সে সাথে বিনা প্রতিদন্ধীতায় নির্বাচিত ১৫৪ জন সাংসদ ও বিগত ৫ই জানুয়ারীর ভোটার বিহীন নির্বাচনের মাধ্যমে গঠিত সংসদের বিলুপ্ত ঘোষণা করছি ।

আগামীকাল থেকে মন্ত্রী পরিষদ বিলুপ্ত ঘোষণা করা হল। কাল থেকে কোন সরকারি টেন্ডার আহবান, বড় অংকের যে কোন সরকারি বিল পরিশোধ, বিদেশে সরকারী ভাবে টাকা প্রেরণ সম্পুর্ন বন্ধ থাকবে।

সেনাবাহিনীকে কোন রাজনৈতিক কর্মকান্ডে নিজেদের না জড়িয়ে, বহিঃশত্রুর আক্রমণ থেকে দেশকে রক্ষা করার সর্বোচ্চ সতর্ক থাকার আহবান জানানো হচ্ছে।বিজিবিকে সীমান্তের অতন্দ্র প্রহরীরভূমিকা পালন করার নির্দেশ দেয়া হচ্ছে। পুলিশএবং RAB-কে একমাত্র চোর, ডাকাত, চোরাচালানী, ছিনতাইকারী, মাদকদ্রব্য বহনকারী সহ একমাত্র সামাজিকঅপরাধে জড়িতদের দমনে তাদের ভূমিকা সীমাবদ্ধ রাখতে নির্দেশ দিচ্ছি । কাল থেকে রাজনৈতিক কর্মকান্ডে জড়িতবা অবৈধ সরকারে লেজুড়বৃত্তি করার অপরাধে যে কোন পুলিশ, RAB, বিজিবি তথা সকল প্রশাসনি ককর্মকর্তাদের বিচারের আওতায় এনে কঠিন শাস্তি দেয়ার বিধান জারী করছি।

যে সকল সাংবাদিক সংবাদপত্র, অনলাইন পত্রিকা, রেডিও, স্যাটেলাইট, রেডিও ও টিভি এই অবৈধ সরকারের হয়ে মিথ্যা প্রোপ্যাগান্ডা চালাবে, তাদের লাইসেন্স বাতিল সহতাদের বিরুদ্ধে কঠিন শাস্থির ব্যাবস্থা নেয়া হবে বলে ঘোষণা করছি। কাল থেকে সরকারি অফিস, অবৈধ ভাবে সরকারীকৃত সকল আদালত বন্ধ ঘোষণা করা হল । এই অবৈধ সরকারের পতনের পর, আমরা অতিসত্ত্বর সকল রাজনৈতিক দলের মতামতের ভিত্বিতে নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারও নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের মাধ্যমে নূতন সরকার গঠন করব ইনশাআল্লাহ ।

আমি এদেশের ৯০% মানুষের প্রতিনিধি হিসেবে, সর্বোচ্চ সংযম প্রদর্শন করে এই অবৈধ সরকারের পতন না হওয়া পর্যন্ত শান্তিপূর্ণ অসহযোগ আন্দোলন চালিয়ে যেতে নির্দেশ দিচ্ছি । মহান আল্লাহ্ আমাদের সহায়। বাংলাদেশ জিন্দাবাদ।

আমাদের পক্ষে কোন মিডিয়া নেই। তাই দেশ নেত্রীর খোলা চিঠি লাইক কপি ও শেয়ার এর মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দিন।

Post a Comment

Previous Post Next Post