বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান তার ফেবুকে লিখেছেন, গাজীপুরের ২০ দলের সমাবেশ বানচালে অবশেষে প্রয়োগ করা হলো ১৪৪ ধারা জারির প্রশাসনিক ও অাইনী অস্ত্র। অাওয়ামী কৌশল বাস্তবায়নে সহযোগিতা করলো পুলিশ বাহিনী।
গনতন্ত্রের বিজয় অানতে হলে অনৈতিকভাবে জারি করা ১৪৪ ধারা ভঙ্গ করা এখনসময়ের দাবী।কারণ প্রশাসন তার নৈতিক অবস্থান ঠিক রেখে এ ধারার প্রয়োগ করছেনা।
১৪৪ ধারা জারিকে ভয় করতে থাকলে এক সময় বাকশালের পেতাত্মা অবৈধ সরকার তার পতন ঠেকাতে গোটা দেশে ১৪৪ ধারা জারি করবে। অাপোষহীন অান্দোলনে ১৪৪ ধারা জারির প্রতি অাপোষ না করাই এখন জনতার দাবী।
নতুবা জনসমর্থনহীন এই অবৈধ সরকার তাদের দলীয় বিবেচনায় নিয়োগকৃত অাইনশৃঙ্খলা রক্ষাবাহিনীকে দিয়ে সর্বত্র এ ধারার প্রয়োগ শুরু করবে। জনতার স্রোতে একবার ১৪৪ ধারাকে ভাঙ্গতে পারলে এ ধারার অনৈতিক প্রয়োগ বন্ধ করা যাবে। অার এর মধ্য দিয়ে সূচিত হবে গনতন্ত্রের বিজয় যাত্রা। নতুবা বাকশালের পেতাত্মাদের পতন ঘটিয়ে গনতন্ত্রের বিজয় ছিনিয়ে অানা সূদুর পরাহত হওয়ার সম্ভাবনা অাছে।
উৎস: পেইজবুক