নতুন আইজিপি শহীদুল, র্র্যাবের মহাপরিচালক বেনজির

পুলিশের মহাপরিদর্শক পদে নিয়োগ পেয়েছেন (চলতি দায়িত্ব) একে এম শহীদুল হক। সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালনকারী পুলিশ মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার অবসরে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হলেন তিনি। এর আগে শহীদুল হক পুলিশের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) হিসেবে কর্মরত ছিলেন।

এছাড়া র্র্যাবের মহাপরিচালক মোখলেসুর রহমানের পরিবর্তে ডিএমপির কমিশনার বেনজির আহমেদকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছুদিন পরেই মোখলেসুর রহমান অবসরে যাচ্ছেন। তাই তার স্থলাভিষিক্ত করা হয়েছে বর্তমান ডিএমপি কমিশনারকে। অতিরিক্ত আইজিপি মোখলেস কয়েক বছর ধরে র্র্যাব প্রধানের দায়িত্ব পালন করে আসছিলেন।

মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।

এছাড়া ডিএমপির কমিশনার বেনজির আহমেদ র্র্যাবের মহাপরিচালক পদে নিয়োগ পাওয়ায় তার স্থলাভিষিক্ত করা হযেছে হাইওয়ে পুলিশের ডিআইজি আসাদুজ্জামানকে।

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ৩০ ডিসেম্বর, ২০১৪

Post a Comment

Previous Post Next Post