ছাত্রলীগ গুণ্ডা বাহিনীতে পরিণত হয়েছে : মাওলানা ইসহাক

সরকার দলীয় ছাত্রসংগঠন ছাত্রলীগ এখন গুণ্ডা বাহিনীতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন খেলাফত মজলিসের আমির অধ্যক্ষ মাওলানা মো. ইসহাক।

তিনি বলেন, সরকারের এ গুণ্ডা বাহিনী এমন কোনো অপকর্ম নেই যা তারা করছে না। ছাত্রলীগ, যুবলীগের গুণ্ডারা একের পর এক অপকর্ম করে যাচ্ছে। তারা ঘোষণা দিয়েছে আমাদেরকে কোথাও সমাবেশ করতে দিবেনা। এটা তাদের বাপ দাদার জমিদারি না। যেখানে বাধা আসবে সেখানে প্রতিরোধ গড়ে তোলা হবে।

বৃহস্পতিবার দুপুরে গুলিস্তানে মহানগর নাট্যমঞ্চে খেলাফত মজলিসের অষ্টম সাধারণ পরিষদের অধিবেশনে তিনি এসব কথা বলেন।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৫ ডিসেম্বর, ২০১৪  

Post a Comment

Previous Post Next Post