ছবি: প্রতীকী
সাতক্ষীরায় ঢাকা থেকে ছেড়ে আসা সোহাগ পরিবহনের একটি যাত্রীবাহী বাসের গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন লেগে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় জন।
শনিবার বিকেল সোয়া ৫টার দিকে সাতক্ষীরা-যশোর সড়কের সাতক্ষীরা সদর উপজেলার তুজুলপুরে এ ঘটনা ঘটে। মঙ্গলবার সকাল ৭টায় যশোর-বেনাপোল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিক এ ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সোহাগ পরিবহনের যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগলে এর গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়ে আগুন ধরে যায়। এতে অগ্নিদগ্ধ হয়ে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আহত হয়েছে আরো ছয় জন। তারা সবাই ওই পরিবহনের যাত্রী। তাদের সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিষয়টি নিশ্চিত করেছেন। গত মঙ্গলবার (১ জুলাই) যশোরের ঝিকরগাছা উপজেলার গদখালি বেনেয়ালি এলাকায় সোহাগ পরিবহনের যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ১০ যাত্রী নিহত হয়। ওই ঘটনায় আহত হয় আরো ১৬ জন।
সম্পাদনায়/এম/এ/আর/দৈনিক সেনবাগের কণ্ঠ/৬ জুলাই ২০১৪