নোয়াখালীর সেনবাগে অপ্হৃত স্কুলছাত্রী তাহমিনা আক্তারকে (১৬) তিনদিন পর লক্ষ্মীপুরের রামগতি থেকে উদ্ধার করেছে সেনবাগ থানা পুলিশ। এ সময় অপহরনের সাথে জড়িত থাকার অভিযোগে মিজানুর রহমান নামের এক যুবককেও গ্রেফতার করেছে পুলিশ । অপহৃতা তাহমিনা ও অপহরণকারী মিজানুর রহমানকে শুক্রবার দুপুরে নোয়াখালীর বিচারিক আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।
জানাগেছে, সেনবাগ উপজেলার ৩নং ডমুরুয়া ইউনিয়নের পরিকোট গ্রামের গোলাম মোস্তফার মেয়ে ও স্থানীয় পরিকোট উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী তাহমিনা আক্তারকে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী গ্রামের তোফাজ্জল হোসেন বারিকের ছেলে মিজানুর রহমান (১৮) গত মঙ্গলবার স্কুলে যাওয়ার পথে সিএনজি অটোরিকসা যোগে জোরপূর্বক অপহরন করে নিয়ে যায় অপ্হৃতার ভাই মো. সুমন বাদী হয়ে গত বুধবার সেনবাগ থানায় একটি অপহরণ মামলা দায়ের করেন। এরপর গোপন সংবাদের মাধ্যমে সেনবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নোমানের নেতৃত্বে একদল পুলিশ গিয়ে গত বৃহস্পতিবার দিনভর অভিযান চালিয়ে রাতে লক্ষীপুর জেলার রামগতি উপজেলার বড়খেরী এলাকা থেকে অপ্হৃতা তাহমিনা আক্তারকে উদ্ধার করে। এ সময় ঘটনার মূল নায়ক অপহরনকারী মো. মিজানুর রহমানকেও গ্রেফতার করে পুলিশ ।
এ ব্যাপারে যোগাযোগ করলে ঘটনায় সত্যতা নিশ্চিত করে সেনবাগ থানা অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম সাংবাদিকদেরকে জানান, ভিকটিমকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হছে।
এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/৫জুলাই ১৪