ক্ষমতাসীন আ’লীগের বিরুদ্ধে কিছু বললেই চিহ্নিত হবো জামাতি : হাসান মাসুদ

‘ক্ষমতাসীন আ’লীগের বিরুদ্ধে কিছু বললেই আমাকে বলা হবে জামাতি’- জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ শুক্রবার রাত সাড়ে ১১ টায় তার ফেসবুক স্ট্যাটাসে এ মন্তব্য করেছেন।

চলমান রাজনৈতিক অস্থিরতার বিরক্তি প্রকাশ করে দেয়া তার ফেসবুক স্ট্যাটাসটিতে তিনি লিখেছেন, ‘থামান এ রাজনীতি! হরতাল-অবরোধে আমি অসুস্থ ও ক্লান্ত! আমি যদি ক্ষমতাসীন দলের বিপক্ষে কিছু বলি, তাহলে আমাকে জামাতি বলে চিহ্নিত করা হবে। যদি বিরোধী দলের বিপক্ষে বলি, তাহলে তারা আমাকে নাস্তিক, অমুক দেশের এবং ক্ষমতাসীন দলের দালাল বলবে। কিন্তু বহু বছরে গড়ে উঠা আমার একটি নিজস্ব পরিচয় রয়েছে। আমি শ্বাসরুদ্ধ, বিরক্ত ও অসহায়। দ্রুত পরিত্রাণ প্রয়োজন।’

Post a Comment

Previous Post Next Post