আওয়ামীলীগ নেতার হাতে ইমাম লাঞ্ছিত ||

রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : মুফতি আ’লীগ নেতার হাতে মিজানুর রহমান নামে এক ইমামকে নির্যাতনের প্রতিবাদে গত সোমবার রাতে দুই গ্রামবাসীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া, ফাঁকা গুলি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে গতকাল মঙ্গলবার দুপুরে এক গ্রামবাসীর শত শত নারী-পুরুষ ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।

মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসী ও ঘটনার প্রত্যক্ষদর্শীরা জানান, গত সোমবার রাতে পার্শ্ববর্তী বরপা এলাকার আওয়ামী লীগ নেতা মনজুরুল ইসলাম ভুইয়া মনজু তার একটি কোচিং সেন্টার উদ্বোধনের মিলাদের জন্য পার্শ¦বর্তী আড়িয়াবো এলাকার মসজিদের ইমাম মুফতি ও মাওলানা মিজানুর রহমানকে আমন্ত্রণ করেন। মিলাদ মাহফিলে দাঁড়িয়ে দরূদ শরীফ না পড়ায় মনজুরুল ইসলাম ভুইয়া মনজু ওই ইমামকে লাথি মেরে ফেলে দেন। একপর্যায়ে ইমামকে পিটিয়ে নির্যাতন চালানো হয়। এ খবর ছড়িয়ে পড়লে আড়িয়াবো এলাকার শত শত নারী-পুরুষ ক্ষিপ্ত হয়ে লাঠিসোঁটা নিয়ে মনজুরুল ইসলাম মনজুর বাড়িতে হামলা চালানোর প্রস্তুতি নেয়। এসময় মনজুরুল ইসলাম ভুইয়া মনজু, তার ছেলে অ্যামি ভুইয়া, মহিলা কমিশনার আসমা আক্তার, তার ছেলে আশফাক, তুষাণসহ ২০ থেকে ২৫ জন ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে আড়িয়াবো এলাকাবাসীকে ধাওয়া করে। একপর্যায়ে দু’গ্রামবাসীর মধ্যে কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষ চলাকালে মহিলা কমিশনার আসমা আক্তারের ছেলে আশফাক মিয়া এক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে। পরে আড়িয়াবো এলাকাবাসী পিছু হটে।
এদিকে, এ ঘটনার প্রতিবাদ ও বিচার চেয়ে আড়িয়াবো এলাকার শত শত নারী-পুরুষ গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কে মানববন্ধন কর্মসূচি পালন করেন এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল ইসলাম জানান, রাতেই ঘটনাস্থল পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তদন্তসাপেক্ষে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

রূপগঞ্জে ৪ জনকে কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত
রূপগঞ্জ উপজেলা সংবাদদাতা : রূপগঞ্জে জাল সার্টিফিকেট তৈরির দায়ে ৩ জনকে ছয় মাস করে ও একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে হুমকির অভিযোগে একজনকে ১৫ দিনের কারাদ- প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ও বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ দ- প্রদান করেন।

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ১১-এর এএসপি আলেক উদ্দিন জানান, গতকাল মঙ্গলবার দুপুরে ভুলতা এলাকার তাঁত বাজারের বিভিন্ন কম্পিউটারের দোকানে অভিযান পরিচালনা করেন র‌্যাব ১১ এর সদস্যরা। এসময় আজিজ কম্পিউটার, ডি কম্পিউটার ও সাদিকা কম্পিউটার নামে তিনটি ব্যবসা প্রতিষ্ঠানে বিভিন্ন জাল সার্টিফিকেট তৈরির বিষয়টি ধরা পড়ে। জাল সার্টিফিকেট তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আলমগীর হোসেন, অপু ভুইয়া ও ইকবাল হোসেনকে ছয় মাসের কারাদ- দেয়া হয়।

এদিকে, রূপগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ জানান, একটি জাতীয় দৈনিকের সাংবাদিককে আবু হানিফ নামে এক যুবক তার ব্যবহৃত মোবাইল ফোনে প্রাণনাশের হুমকি প্রদান করে। গতকাল মঙ্গলবার দুপুরে তাকে মাঝিনা গ্রাম থেকে আটক করা হয়। পরে অভিযোগ প্রমাণিত হওয়ায় আবু হানিফকে ১৫ দিনের বিনাশ্রম কারাদ- প্রদান করেন আদালত।

দৈনিক সেনবাগের কণ্ঠ/২৮ জানুয়ারি ২০১৫।

Post a Comment

Previous Post Next Post