শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের বক্তব্যের প্রতিবাদে মঙ্গলবার সকালে ফেনী কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন করেছে শিক্ষার্থীরা।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, পাবলিক পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস রোধ করতে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ প্রতিদিন ২টি করে পরীক্ষা অনুষ্ঠানের ঘোষণা দেয়। এর প্রতিবাদে সারা দেশের ন্যায় ফেনীতেও প্রতিবাদ সমাবেশ ও মানবন্ধন করেছে ফেনী সরকারী কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার সকালে তারা কলেজ ক্যাম্পাস থেকে একটি র্যালী নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে এসে মানববন্ধনে মিলিত হয়। এসময় শিক্ষার্থীদের হাতে শিক্ষামন্ত্রীর বক্তব্যের প্রতিবাদে বিভিন্ন প্লেকার্ড, পেস্টুন ও ব্যানার শোভা পায়।
ফেনী সরকারী কলেজের দ্বাদশ শ্রেনীর শিক্ষার্থী ইয়াছিন শরীফ, জয়নবা রাত্রি, পূনম ও জনী র্র্যালির ও মানববন্ধনের নেতৃত্ব দেন।
তারা অবিলম্ভে শিক্ষামন্ত্রীর বক্তব্য প্রত্যাহার করে সকল পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীদের প্রস্তুুুতি নেয়ার জন্য প্রয়োজনীয় বিরতি দিতে অনুরোধ জানান।
নিজস্ব প্রতিনিধি/দৈনিক সেনবাগের কণ্ঠ/৮ জুলাই ১৪