রাজধানীতে চেকপোস্টের নামে চলছে পুলিশের চাঁদাবাজী

ঈদকে সামনে রেখে রাজধানীতে রাতে চেকপোস্টের নামে চলছে পুলিশের বেপরোয়া চাঁদাবাজী ও যাত্রী হয়রানি। আর সিএনজি অটো রিকশার যাত্রী, প্রাইভেট কার আরোহী এবং চালকরদের দেহ তল্লাশীর নামে শরীরের স্পর্শকাতর স্থানে হাত দিচ্ছে পুলিশ এমন অভিযোগও পাওয়া গেছে।

অভিযোগ রয়েছে, বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সাধারণ সম্পাদক আবু সালেহ আকন এবং সহ সভাপতি ও অনলাইন দৈনিক ‘ ঢাকা প্রতিদিনের সম্পাদক’ মঞ্জুরুল বারী নয়নসহ বেশ কয়জন পেশাদার সাংবাদিকের দেহ তল্লাশীর নামে পকেটসহ স্পর্শকাতর স্থানে হাত দিয়েছে পুলিশ সদস্যরা।

সম্প্রতি রাজধানীর ধানমন্ডি এলাকায় মোটরসাইকেল আরোহী ক্র্যাব সাধারণ সম্পাদক আবু সালেহ আকনকে তল্লাশির নামে রাস্তায় বৃষ্টির মধ্যে দাঁড় করিয়ে রাখা হয়। শুধু তাই নয়, টহল পুলিশ তার মানিব্যাগ হাতিয়ে টাকা-পয়সাও নিয়ে যায়। পরে বিষয়টি পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে এক এএসআইসহ ৩ পুলিশকে সাসপেন্ড করা হয়েছে।

এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি/৭ জুলাই ১৪

Post a Comment

Previous Post Next Post