জামায়াত-শিবির যেখান থেকে ঢুকবে সেখান থেকে ফাল হয়ে বের হবে - গয়েশ্বর

জামায়াত-শিবির যেখান থেকে ঢুকবে সেখান থেকে ফাল হয়ে বের হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। তিনি বলেন, জামায়াত যদি আজ আওয়ামী লীগে যোগ দেয়- তাহলে আমি সবচেয়ে বেশি খুশি হবে। কারণ আজ জামায়াত-আওয়ামী লীগে যোগ দিলে আগামীকাল থেকে আওয়ামী লীগ থাকবে না। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে এক প্রতিবাদ সভায় তিনি এ মন্তব্য করেন। জিয়া পরিবারকে নিয়ে মিথ্যাচার ষড়যন্ত্রের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশের আযোজন করে দেশপ্রেমিক যুব শক্তি।

গয়েশ্বর বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ইউরোপীয় প্রতিনিধিদের সাথে আলাপকালে সংলাপের ব্যাপারে কথা বলেছেন। এ কথা বলার পর সরকারের মন্ত্রী, কামরুল-হানিফরা মনে করলেন তিনি দুর্বল হয়ে গেছেন। না, তিনি দুর্বল হননি। ৫ জানুয়ারি যে নির্বাচন হয়েছে- বিশ্বের কাছে তা গ্রহণযোগ্য হয়নি। নিবার্চন অচিরেই দিতে হতে হবে। বেশি সময় দেয়ার কোনো সুযোগ নেই। তিনি বলেন, বিএনপি সংলাপের জন্য অনন্তকাল অপেক্ষা করবে না। সংলাপ নিয়ে কোনো যদি কোনো টালবাহনা শুরু হয়, তাহলে এর জবাব জনগণ দেবে। এর ধাক্কা সামলাতে সরকারের পক্ষে কঠিন হয়ে পড়বে। প্রধানমন্ত্রীর দেয়া বির্তকিত বক্তব্য যদি আদালত অবমাননা না হয়, তাহালে আগামীতে আদালত নিয়ে কেউ কোনো কথা বলে তা হলে তাদের কোর্টে না ডাকার আহ্বান জানান বিএনপির এ নেতা। হবিগঞ্জের ঘটনা প্রসঙ্গে তিনি বলেন, দেশের গণতন্ত্র আজ নির্বাসিত। চলছে ইচ্ছাতন্ত্র। র্যা বের ভাবমূর্তি রক্ষা করার জন্য প্রধানমন্ত্রী অভিনয় করছেন। তিনি নেতার সাথে সাথে কোনো ছবিতে অভিনয় করলে অস্কার পেতে পারেন।

উৎসঃ বিডিটুডে নেট

Post a Comment

Previous Post Next Post