সোনাইমুড়িতে ৭বছরের শিশুর মরদেহ উদ্বার

নোয়াখালীর সোনাইমুড়ি থানার নাটেশ্বর ইউনিউনের পূর্ব মির্জানগর গ্রামে এক বাড়ির ভিতর থেকে তাজুল ইসলাম নামের ৭বছরের এক শিশুর মরদেহ উদ্বার করে স্থানীয় পুলিশ। আজ সকাল ১১টার দিকে এই ঘটনা ঘটে।

মৃত তাজুল ইসলাম মির্জানগর গ্রামের কবিরের ছেলে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশটি হাসপাতালে পাঠায়। পূর্ব মির্জানগর গ্রামের জয়নালের নির্মিত নতুন বাড়ির শৌচাগারের ভিতরে শিশুটির মৃত দেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীয়রা। পরবর্তিতে পুলিশ এসে লাশটি উদ্বার করে। তবে এই বাড়িতে কেউ থাকতো না। জয়নাল তার পরিবারসহ ঢাকায় থাকে।

এই ঘটনায় পুলিশ সন্দেহভাজন ভাবে মৃত তাজুল ইসলামের চাচা সাকায়ত উল্লাহ কে আটক করে। সোনাইমুড়ি থানার ভারপ্রাপ্ত ওসি জানান, পূর্ব কোন শত্রুতার কারনে কেউ শিশুটি কে হত্যা করে থাকতে পারে। তবে এখনই কিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি তদন্ত করে দেখা হবে।

এই দিকে মৃত তাজুল ইসলামের বাবা থানায় একটি সাধারন ডাইরি করবে বলে জানায়।

এম/এ/আর/ সেনবাগ

Post a Comment

Previous Post Next Post