নাইজেরিয়াকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন আর্জেন্টিনা।। ইরানের বিদায় ঘণ্টা, ৩-১ এগিয়ে বসনিয়া

নাইজেরিয়াকে হারিয়ে ’এফ’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে পরবর্তী রাউন্ডে উঠেছে আর্জেন্টিনা। অধিনায়ক লিওনেল মেসির জোড়া গোল ও মার্কোজ রোজোর করা একটি মাত্র গোলে বুধবার সালভেদরের অ্যারেনা ফন্তে নোভা স্টেডিয়ামে সুপার ঈগলদের বিপক্ষে ৩-২ এ জয় নিয়ে মাঠ ছাড়ে আলেসান্দ্রো স্যাবেলার শীর্ষরা।

নাইজেরিয়ানদের পক্ষে জোড়া গোল করেন স্ট্রাইকার আহমেদ মুসা।
দ্বিতীয়ার্ধের ৮১ মিনিটে ইরানের স্ট্রাইকারে গুচান্নেজাদের দেওয়া গোলে সমতায় ফেরার চেষ্টা করলেও এর ২ মিনিট পর ভ্রাসাজেভিচের গোলে ব্যবধান ৩-১ করে নিলো বসনিয়া।

দ্বিতীয়ার্ধের ৫৯ মিনিটে মিরালেম পেনজিকের প্রথম বিশ্বকাপ গোলে ২-০-তে এগিয়ে গেলো বসনিয়া।

এর আগে প্রথমার্ধে এডিন জেকোর গোলে ১-০ তে এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করে বসনিয়া। ইরানের বিপক্ষে আজকের ম্যাচ জিততে পাললে সান্তনার জয় নিয়ে বিদায় নিতে পারবে বসনিয়া-হার্জেগোভিনা। অন্যদিকে ইরানকে বিশ্বকাপ থেকে বিদায় নিতে হবে।

Post a Comment

Previous Post Next Post