মিছিল ও আলোচনা পূর্ব সমাবেশে শিবির নেতারা বলেন, মানবজাতির প্রতি আল্লাহ তায়ালার সর্বশ্রেষ্ঠ নেয়ামত আল কোরআন। আর কুরআন নাজিলের মাস হলো রমযান মাস। কুরআন থেকে হেদায়াত লাভ ও সমাজে কুরআনের আইন প্রতিষ্ঠার জন্য যে মন মানসিকতা ও চরিত্রের প্রয়োজন, সেই মন ও চরিত্র সৃষ্টির জন্য আল্লাহ তায়ালা মাহে রমজানের রোজা পালনকে আমাদের প্রতি ফরজ করেছেন। তাই রমজান মাসকে প্রশিক্ষনের মাস হিসেবে গ্রহণ করে সার্বিক জীবনে কুরআনের অনুস্বরণকারী হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে। একই সাথে কুরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র কারীদের প্রতিহত করার শপথ গ্রহণ করতে হবে।
নেতৃবৃন্দ সরকারের উদ্দ্যেশ্যে বলেন, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় যাবতীয় বেহায়ানাপনা ও অশ্লীলতা বন্ধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিত্য প্রয়োজনিয় দ্রব্য মূল্যর দাম সহনিয় পর্যায়ে রাখতে কার্যকর ব্যবস্থা করতে হবে। কুরআন নাজিলের মাসে কুরআন প্রেমিক নেতৃবৃন্দকে মুক্তি দিতে হবে। ইসলাম প্রিয় ছাত্রজনতার উপর জুলুম নির্যাতন বন্ধ করতে হবে। অন্যথায় রমজানের পবিত্রতা রক্ষায় জনগণই কার্যকর ব্যবস্থা করতে বাধ্য হবে।
সেনবাগ দক্ষিণ থানা শাখার সভাপতি সাইফুল ইসলামের পরিচালনায় মিছিলে বক্তব্য রাখেন সাবেক জেলা সভাপতি নুরুল হুদা মিলন।
এম/এ/আর/সেনবাগ প্রতিনিধি