প্রহসনের মাধ্যমে জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্র জনগণ মেনে নেবে না -শিবির সেক্রেটারী জেনারেল

ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় অঞ্চলের থানা সভাপতি সম্মেলন অনুষ্ঠিত। বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান বলেছেন, বর্তমান অবৈধ আওয়ামী সরকার একের পর এক দেশ ও ইসলাম বিরোধী কাজ করে যাচ্ছে। ইসলাম ও ইসলামী আন্দোলনের বিরুদ্ধে ধারাবাহিক ষড়যন্ত্রের অংশ হিসেবে প্রখ্যাত ইসলামী চিন্তাবিদদের হত্যা করার কুটকৌশল নিয়ে এগিয়ে যাচ্ছে। প্রহসনের মাধ্যমে জাতীয় নেতাদের হত্যার ষড়যন্ত্র জনগণ কখনো মেনে নেবে না।

তিনি আজ ছাত্রশিবির ইসলামী বিশ্ববিদ্যালয় অঞ্চলের থানা সভাপতি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। ইসলামী বিশ্ববিদ্যালয় সভাপতি আসাদুল্লাহীল গালিবের সভাপতিত্বে সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্রিড়া সম্পাদক আলমগীর হোসেন, সাংস্কৃতিক সম্পাদক তারেক মনোয়ার। সমাবেশে ইসলামী বিশ্ববিদ্যালয় অঞ্চলের থানা সভাপতিগন অংশ গ্রহণ করেন।

শিবির সেক্রেটারী জেনারেল বলেন, জাতিসংঘ, হিউম্যান রাইটস ওয়াচ, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিশ্বের বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা এ ট্রাইবুনালকে প্রত্যাখ্যান করেছে। স্কাইপি কেলেঙ্কারীর মাধ্যমে বিচারের নামে সাজানো নাটকের মুখোশ উন্মোচন হয়েছে বহু আগেই। দেশ বিদেশের বিবেকবান ব্যক্তি ও সংস্থা এ ট্রাইবুনালকে রাজনৈতিক ট্রাইবুনাল হিসেবে চিহ্নিত করেছেন। অন্যদিকে মাওলানা মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে যেসব অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ন মিথ্যা ও বানোয়াট বলে জনগণ বিশ্বাস করে। মাওলানা নিজামীর বিরুদ্ধে যারা সাক্ষী দিয়েছিলেন তারাই তাকে নির্দোষ বলেছেন এবং সরকারের চাপ ও প্রলোভনে মিথ্যা সাক্ষী দিয়েছেন বলে স্বীকার করেছেন, যা বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়েছে। এত কিছুর পরও মাওলানা নিজামীর উপর সামান্যতম অবিচার করা হলে দেশবাসী তা মেনে নেবেনা।

তিনি সরকারকে হুশিয়ার করে বলেন, এ দেশ নব্বই ভাগ মুসলমানের দেশ। এ দেশে ইসলাম ও ইসলামী আন্দোলনের নেতাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করে পর পাওয়া যাবে না। জনগণ নাস্তিক ও ইসলামের দুশমনদের চিহিৃত করে রাখছে। জনতার আদালতে একদিন নাস্তিকদের দোসরদের বিচার করা হবে।
এ দেশের ছাত্রজনতা জীবন দিয়ে হলেও তাদের প্রাণ প্রিয় জাতীয় নেতাদের রক্ষার চেষ্টা করবে। ছাত্রসমাজ সর্বদা অন্যায়ের বিরুদ্ধে রুখে দাড়িয়েছে। ভবিষ্যতেও সকল অন্যায় আচরণের দাঁতভাঙা জবাব দিতে তারা প্রস্তত রয়েছে।

(মো. জামাল উদ্দিন)
সহকারী প্রচার সম্পাদক
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির

Post a Comment

Previous Post Next Post