বাংলাদেশে আশির দশকে জামাত-ই প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল : মহিউদ্দিন আহমেদ ||

দৈনিক মানবজমিন সম্পাদক মতিউর রহমান চৌধুরীর উপস্থাপনায় শনিবার সন্ধ্যায় বেসরকারী টেলিভিশন বাংলা ভিশন ফ্রন্ট লাইন টকশো অনুষ্ঠানে অংশ করে লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ বলেছেন,

"বাংলাদেশে আশির দশকে জামাত-ই প্রথমে তত্ত্বাবধায়ক অথবা কেয়ারটেকার সরকারের কথা বলেছিল।"

তিনি বলেন, "এখন কিন্তু রাস্থা ঘাটে বেরুলেই, কারো সাথে আলাপ হলেই প্রথমে প্রশ্ন করে যে, কি অবস্থা, কি হতে যাচ্ছে, কেমন ভাবছেন। আমাদের সবার মনেই এই প্রশ্ন। আমাদের কারোরই উত্তর টা জানা নাই। কেননা, কারণ আমরা তো কেউ ঘটনা নিয়ন্ত্রক না। আমরা একেবারেই দর্শক এবং যা ঘটবে আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখবো। আমার যেটা মনে হয় যে কি হতে যাচ্ছে, সংকট কিন্তু ৫ ই জানুয়ারী থেকে শুরু হয়নি। এই যে তিন জোটের রূপ রেখা থেকে প্লাস অনেকে জামাতের নামটা বলেনা। বাংলাদেশে আশির দশকে জামাতই প্রথমে তত্ত্বাবধায়ক সরকারের কথা বলেছিল।"

তিনি আরো বলেন, "শব্দটার ফ্রেজিং টা তাদের। তারপর তিন জোটের রূপ রেখায় সেটা আসছে। এই রূপরেখায় অনেক জিনিস তারা ভিজুয়ালাইজ তারা করে নাই সম্ভবত। এই রূপরেখাটা এখনকার অবস্থা যদি উপলব্দি করতো তাহলে সেখানে আরও অনেক ক্লজড ঢুকাতো। এবং সবার সিগ্নেচার নিতো। তিন জোটের রূপ রেখায় কিন্তু কোন সিগনেটরী আছে বলে আমি মনে করি না। সবাই এগ্রি করেছে। এখন কথা হচ্ছে যে, কি হতে যাচ্ছে। বর্তমান সিচুয়েশন এনারকিক সিচুয়েশন বলা যায় আর কি। বা আনরেস্ট যেটাই আমরা বলি। এই বেস কিছু দিন থাকে পরে আবার ঠাণ্ডা। ঝড়ের আগে যেমন হয়। ৫ বছর পরপর এ রকম অবস্থায় যায়। ৫ বছরের মাথায় পিকে যায় কিছু দিন পরে আবার শান্ত। এই সমস্যার কিন্তু মিমাংসা হিয় নাই।"

দৈনিক সেনবাগের কণ্ঠ/ ০২ ফেব্রুয়ারী ২০১৫।

Post a Comment

Previous Post Next Post